
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় “বঙ্গবন্ধু গোল্ডকাল প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯” এবং “বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। উপজেলা শিক্ষক সমিতির সহ–সভাপতি কাজী মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার সৈয়দা পারভীন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবদুল আলীম ভূঁইয়া সুজন ও বেগমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবিরসহ অনেকে।
খেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ট্রাইকারে চ্যাম্পিয়ান হয় কেবি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয় তালুয়া চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। একই ভাবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয় খানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রানার আপ হয় দুর্গাপুর এম এ মতিন সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ । খেলা দেখতে উপজেলার বিভিন্ন স্থান থেকে দর্শকরা ভীড় জমায়।
বাংলা টিভি/ ইয়াকুব নবী ইমন



