বাংলাদেশ
একনেকে ৫১৪২ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

৫ হাজার ১৪২ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
পরে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, আজকের সভায় বঙ্গবন্ধু হাইটেক পার্ক এবং ঢাকার মধ্যে শ্যাটল ট্রেন চালুর লক্ষে ডিইএমইউ সংগ্রহ, বঙ্গবন্ধু হাইটেক পার্কের অবকাঠামো নির্মাণসহ ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেমু ট্রেনের পরিবর্তে বিকল্প কোনো ট্রেন আনার বিষয়ে মত দিয়েছেন বলে জানান মান্নান। পরিকল্পনা মন্ত্রী আরো জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করে স্টেডিয়াম করা যাবে না বলেও অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/ রিয়েল



