৬০ জন মন্ত্রী ও এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে !

স্থানীয় সরকার নির্বাচনে দল ও নৌকা প্রতীকের বিরোধীতাকারীদের ব্যবস্থা নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। নৌকা প্রতীকরে প্রার্থীর বিপক্ষে যেসব সাংসদ, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা আওয়ামী লীগরে নেতা কাজ করেছেন, তাদের বিরোদ্ধে কারণ দর্শানো নোটিশ পাঠানো হচ্ছে। এ ছাড়া যাঁরা নৌকার বিপক্ষে প্রার্থী হয়ছেনে, তাঁদের সাংগঠনিক পদ থেকে বাদ দেয়ার পাশাপাশি শোকজ করা হচ্ছ। শোকজের পর দায়ী ব্যক্তিদের বিরোদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
গত ১২ জুলাই শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত জানান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসনিা। এই সিদ্ধান্তরে ফলে ৬০ জন মন্ত্রী-সাংসদ দলীয় শাস্তির মুখে পড়তে পারেন বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। তবে বৈঠকে সংশ্লষ্টি মন্ত্রী-সাংসদদের নাম উল্লেখ করা হয়নি।
জানা গেছে এর আগে গত মার্চে অনুষ্ঠিত চার ধাপের উপজেলা নির্বাচনে ৫৫ জন সাংসদের বিরোদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া যায়। এপ্রিলে শোকজ করার কথা থাকলেও অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সময় নেওয়া হয়। পরে পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনেও অনেকে নৌকা প্রতীকের বিরোধিতা করেন। তাই দলের অনেক কেন্দ্রীয় নেতা শাস্তির পক্ষে মত দেন। সব মিলে ৬০ জন সাংসদের বিরোদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। যাদের মধ্যে অন্তত ৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী আছেন। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় অধিকাংশ উপজেলায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এর মধ্যে নৌকার প্রার্থীকে হারিয়ে ১৪০টি উপজেলায় জয় পেয়েছেন বিদ্রোহী প্রার্থীরা।
এদিকে দলীয় সিদ্ধান্তের বিরোদ্ধে কাজ করায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন হারাতে পারেন অনেক সাংসদরা। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত দলের সংসদীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এর আগে ৭ জুলাই এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও একই রকম আভাস দিয়েছেন। দীর্ঘদিন ধরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বাড়তে থাকায় কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত
নিয়েছেন প্রধানমন্ত্রী। দলের উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী কমিটির সভায়ও অধিকাংশ নেতা ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন। শোকজের জবাব আসার পর অভিযোগ ও জবাব যাচাই-বাছাই করে দেখবেন দলের ৮ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ৮ সাংগঠনিক সম্পাদকেরা। এর আগে অভিযুক্ত ব্যক্তিদের বসিয়ে আলাদা তালিকা তৈরি করে কন্দ্রেীয় কমিটির কাছে জমা দিয়েছেন তারা।
এম হাবিল, বাংলা টিভি ঢাকা



