নরসিংদীতে ভূমিহীনদের দলিল হস্তান্তর ও ই-নামজারী কার্যক্রম উদ্বোধন

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সরকারী ব্যবস্থাপনায় ভূমিহীন অসহায়দের মাঝে জমি বরাদ্ধের অংশ হিসেবে নরসিংদীতে ১১টি অসহায়-ভূমিহীন পরিবারকে জমি বরাদ্দের দলিল হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে নরসিংদী সদর উপজেলা ভুমি অফিস আয়োজিত দলিল হস্তান্তর এবং ভূমি অফিসে অনলাইনে নামজারী আবেদন কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক সুষমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যানের একান্ত সচিব ড.মফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম জামেরী হাসান।
এসময় আরো বক্তৃতা করেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড.মশিউর রহমান মৃধা ও নরসিংদী সদর উপজেলা ভূমি কর্মকর্তা শাহ আলম মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বিশেষ উদ্যোগে অসহায় ভূমিহীনদের মাঝে এ জমি বরাদ্দ দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে নরসিংদী সদর উপজেলায় ৪৮টি পরিবারের মাঝে জমি বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকীদেরও দেয়া হবে। এছাড়া সরকারে এটুআই প্রকল্পের সহায়তায় ই-নামজারী আবেদন ভূমি বিভাগে আরো গতিশীল হবে বলে প্রত্যাশা কার হয়।
বাংলা টিভি/শরীফ ইকবাল রাসেল
নরসিংদী



