আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
কায়রোতে হাসপাতালের বাইরে বিস্ফোরণ, নিহত ১৭

মিশরের রাজধানী কায়রোতে গাড়ি দুর্ঘটনার পর বিস্ফোরণে ১৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সোমবার ভোররাতে কায়রোর কেন্দ্রীয় এলাকায় এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়।
পৃথক আরেকটি বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কায়রোর নীল নদের তীরবর্তী সড়কে উল্টা পথে আসা একটি গাড়ির সঙ্গে অপর তিনটি গাড়ির সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে আগুন ধরে গেলে নিকটবর্তী ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটের একটি অংশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
সরকারি কোনো বিবৃতিতেই বিস্ফোরণটিকে হামলা বলে ইঙ্গিত দেওয়া হয়নি। মিশরের পাবলিক প্রসিকিউটর ঘটনাটি তদন্ত করে দেখছেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে।
বাংলাটিভি/ রিয়েল



