অন্যান্যদেশবাংলাবাংলাদেশ

ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণে আসেনি: ওবায়দুল কাদের।

ডেঙ্গু নিয়ন্ত্রণের কথা মুখে বললেও এখন তা নিয়ন্ত্রণে আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের সাথে এক জরুরী সভা শেষে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশও দেন তিনি। 

সকালে রাজধানীর গুলিস্থানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের সাথে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।পরে তিনি সাংবাদিকদের বলেন, দেশে এখনও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় তা দ্রুত সময়ের মধ্যে কমে আসবে।

সম্প্রতি ডেঙ্গু নিয়ে সারা দেশে ৩ দিন ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চললেও ঢাকার অনেক ওয়ার্ড তা পালন করেনি জানিয়ে অবিলম্বে এ অভিযান চালানোর নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ডেঙ্গু নিয়ে  বিএনপি নেতাদের বক্তব্যেরও সমালোচনা করেন  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button