
ড্র হয়েছে লর্ডস টেস্ট। ফলে প্রথম টেস্ট জেতায় পাঁচ ম্যাচ সিরিজে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ১৯৯৭ সালের পর অ্যাশেজে প্রথম ড্রয়ের সাক্ষী হলো লর্ডস।
লর্ডসে ৪ উইকেটে ৯৬ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামে ইংল্যান্ড। জস বাটলারকে নিয়ে ৯০ রানের পার্টনারশিপে আগের দিনের বিপদ সামাল দেন বেন স্টোকস। এরপর জনি বেয়ারস্টোর সঙ্গে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাঁচ উইকেটে ২৫৮ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। স্টোকস অপরাজিত থাকেন ১১৫ রানে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২৬৭ রান। জবাবে ১৫৪ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। প্রতিরোধ গড়ে তোলেন মারনাস ল্যাবুশ্যাগনে ও ট্রাভিস হেড। গড়েন ৮৫ রানের জুটি। ৫৯ রানে ল্যাবুস্যাগনে ফিরলেও, হেডের সতর্ক ব্যাটিংয়ে ড্র করে অজিরা।
বাংলাটিভি/প্রিন্স



