খেলাধুলাফুটবল

ঘরোয়া ফুটবলের নতুন তারিখ ঘোষণা করায় স্বত্বি প্রকাশ

দ্রুত সময়ের মধ্যে ঘরোয়া ফুটবলের নতুন তারিখ ঘোষণা করায় স্বত্বি প্রকাশ করেছেন ক্লাব কর্মকর্তারা। ক্যালেন্ডার অনুযায়ী যথাসময়ে মাঠে খেলা গড়ালে, সত্যিকারত্বে ফুটবলের উন্নয়ন হবে বলে মত দেন রহমতগঞ্জ ফ্রেন্ডস এন্ড সোসাইটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ সবুজ। 

গত সোমবার বাফুফের পেশাদার লিগ কমিটির সবশেষ সভায় ঘোষণা করা হয় দেশের ফুটবলের নতুন ক্যালেন্ডার। ডিসম্বরে শুরু হবে ২০১৯/২০ মৌসুম, এবং প্রিমিয়ার লিগ জানুয়ারিতে শুরু হয়ে শেষ করা হবে আগামী ছয়মাসের মধ্যে। বাফুফের কর্তাদের এই সিদ্ধান্তকে সাবুবাদ জানিয়েছেন ক্লাবকর্তারা।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button