
২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের ই’গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ পেলো ভারত। এগিয়ে থেকেও ওমানের কাছে ২-১ গোল ব্যবধানে হেরেছে তারা। আরেক ম্যাচে, আলময়েজ আলির হ্যাটট্রিকে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে কাতার।
বৃহস্পতিবার রাতে কাতারের আল সাদ ক্লাব জাসিম বিন হামাদ স্টেডিয়ামে, ম্যাচের চার মিনিটে স্ট্রাইকার আলময়েজের গোলে এগিয়ে যায় কাতার। সাত মিনিট পরে তার গোলেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ১৩ মিনিটে হাসান আল হাইডোসের গোলে ব্যবধান ৩-০ করে তারা। কিছু বুঝে উঠার আগে পিছিয়ে পড়ে আফগানরা।
বিরতিতে যাওয়ার আগে ডিফেন্ডার আবদেলকারিম হাসানের গোলে ৪-০’তে এগিয়ে থাকে কাতার। আফগানদের কোনো পাত্তা না দিয়ে নিজের হ্যাটট্রিকি পূরণ করেন আলময়েজ। আর ৬৭ মিনিটে বুলেম খোখি’র গোলে ৬-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার।
আগামী ১০ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাটিভি/ এস নূর



