মধ্যপ্রাচ্যে আরো সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

মিজানুর রহমান : সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে আরো সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, নিরাপত্তা জোরদারে দেশ দুইটিতে বাড়তি সেনাসদস্য এবং সামিরক সরঞ্জাম মোতায়েন করা হবে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের তেলক্ষেত্রে হামলার ঘটনায় এখনই ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক ব্যবস্থা নিতে আগ্রহী হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতেই সৌদি-আমিরাতে আরো সেনা মোতায়েনের উদ্যোগ নিয়েছে পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার জানান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধের প্রেক্ষিতেই দেশ দুইটিকে সহায়তার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের দখল নেওয়া হবে তার দেশের জন্য খুবই সহজ সিদ্ধান্ত।
শুক্রবার হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এসময় ট্রাম্প, যুক্তরাস্ট্রের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে বলে ঘোষণা দেন।
বাংলাটিভি/ নূর



