আন্তর্জাতিক
কাশ্মির ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

কাশ্মির ইস্যুতে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময়, পাকিস্তান ও ভারত উভয়ে চাইলে কাশ্মির ইস্যুতে মধ্যস্থতায় প্রস্তুত আছেন বলে জানান তিনি।
নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এতে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দুই দেশকে সব ধরনের সহযোগিতার কথাও জানান ট্রাম্প। আর এর জন্য ট্রাম্প প্রশাসন প্রস্তুত ইচ্ছুক এবং সক্ষম বলেও জানান তিনি।
পরে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও তার খুব ভালো সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।



