আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরাক সরকার

আসাদ রিয়েল : সরকারবিরোধী বিক্ষোভের মুখে রাজধানী বাগদাদে জারি করা কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরাক সরকার। তবে ব্রিটিশ সংবামমাধ্যম বিবিসি জানিয়েছে, বাগদাদের বাইরে অন্যান্য অঞ্চল থেকে কারফিউ প্রত্যাহার করা হবে কিনা তা স্পষ্ট নয়।

চাকরি সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা ও সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলে ১ সেপ্টেম্বর ওই বিক্ষোভ শুরু হয়। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও অনিয়মের বিরুদ্ধে বাগদাদের রাজপথে নামেন এসব বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে।

দেশটির নিরাপত্তা ও মেডিকেল সূত্র জানিয়েছে, গত চার দিনে আন্দোলনে নিহতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। সংকটের মুখে পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন শিয়া নেতা মুকতাদা আল-সদর।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ৫টার মধ্যে বাগদাদের কারফিউ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে এটা পরিষ্কার নয় যে, ইরাকের অন্যান্য শহরে যে কারফিউ জারি রয়েছে তা প্রত্যাহার করা হবে কিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button