আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর বাংলা টুইট

সৌরভ নূর : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজস্ব টুইটার একাউন্টে বাংলা ভাষাতে টুইট করে লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অসাধারণ একটি আলোচনা হয়েছে। আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয়ে পর্যালোচনা করেছি।’

চার দিনের ভারত সফরে শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

উচ্চ পর্যায়ের এই বৈঠকে সীমান্ত হত্যা, তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টন, যোগাযোগ ও জ্বালানী খাতে সহযোগীতাসহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা। এরপর গেলো দিন বিকেলে রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রাতেই বিমান বাংলাদেশের ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে নয়াদিল্লী ত্যাগ করবেন তিনি। তাকে বিদায় জানাবেন বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

সংশ্লিষ্ট খবর

Back to top button