আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

৩৯ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি সরকার

মিজানুর রহমান : ২০১৭ সাল থেকে চলতি বছর পর্যন্ত প্রায় ৩৯ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি সরকার। এর মধ্যে প্রায় ৯ লাখ ৮০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এই অবৈধ প্রবাসীদের মধ্যে প্রায় ৩০ লাখ ৮০ হাজার প্রবাসী ইকামা, রেসিডেন্সি রেগুলেশন না থাকার ফলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার কারনে ৬ লাখ, শ্রম আইন ভঙ্গ এবং প্রায় আড়াই লাখ বর্ডারের নিয়ম ভঙ্গ করার দায়ে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও, প্রায় ৬৭,২৯৯ অভিবাসীকে অবৈধভাবে দেশটিতে প্রবেশের কারনে আটক করা হয়। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ ইয়েমেনি, ৫২ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্যান্য দেশের।

সংশ্লিষ্ট খবর

Back to top button