আওয়ামী লীগরাজনীতি

শ্রমিক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক লীগের ১২ তম ত্রিবার্ষিক সম্মেলনে উপলক্ষে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৯ নভেম্বর ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যোগ দিয়ে শান্তির প্রতীক পায়রা বেলুন ও উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। এছাড়াও বিদেশি তিনজন অতিথি উপস্থিত আছেন।

এদিকে, এবারের সম্মেলনে স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন, সক্রিয়, দক্ষ ও কর্মীবান্ধব নতুন নেতৃত্বের আশা করছেন নেতাকর্মীরা। এই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button