আওয়ামী লীগরাজনীতি

সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক খসরু

শ্রমিক লীগে নতুন নেতৃত্ব

শ্রমিক লীগের নতুন সভাপতি ফজলুর রহমান মন্টু ও সাধারণ সম্পাদক আজম খসরু। শনিবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

দীর্ঘ সাত বছর পর হতে অনুষ্ঠিত হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম ভ্রাতৃপ্রতীম সংগঠন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক লীগের ১২ তম ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। এছাড়াও বিদেশি তিনজন অতিথি উপস্থিত ছিলেন।

নূর, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button