শটগানে গুলি ছুড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা নাঈমের বউ বরণ

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ১৩ নভেম্বর থেকে নাঈমের বউ বরণের একটি ভিডিওট ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিও’র কমেন্টে বিতর্কিত মন্তব্য করছেন অনেকেই।
যেখানে দেখা যাচ্ছে, নববধূকে সামনে রেখে শটগান উঁচিয়ে আকাশে গুলি ছোড়েন নাঈম। যা দেখে পাশে থাকা তার বউ ভয়ে কানে আঙুল দিয়ে রাখেন। এরপর শটগানটি এক যুবকের হাতে দিয়ে তিনি বউকে নিয়ে সেখান থেকে চলে যান।
যদিও কেউ কেউ বলছেন, এটা কাউন্সিলর নাঈমের লাইসেন্স করা শটগান। তারপরেও প্রশ্ন থেকেই যায়, লাইসেন্স করা হলেও দায়িত্ব বলে একটা বিষয় থাকে, তিনি কি এভাবে শটগানের গুলি ছুঁড়তে পারেন ?
আনিসুর রহমান নাঈম ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি দক্ষিণখান থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।



