আওয়ামী লীগরাজনীতি
‘সিনেমা হলের আধুনিকায়নে স্বল্পসুদে দীর্ঘ মেয়াদি ঋণ’

চলচ্চিত্রের সুদিন ফেরাতে সিনেমা হলের সংস্কার ও আধুনিকায়নে স্বল্পসুদে দীর্ঘ মেয়াদি ঋণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার সচিবালয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির বৈঠকে এসব কথা জানান তিনি। চলচ্চিত্র শিল্পের বন্ধ্যাত্ব কেটে গেছে তবে সুদিনে ফিরতে অনেক কাজ করতে হবে বলে জানান মন্ত্রী।
এসময় তিনি জানান, বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ববাজারে স্থান করে নেবে সেই লক্ষ্যে কাজ করছি। এফডিসির উন্নয়নে ৩২২ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। ইতোমধ্যে কালিয়াকৈরে বঙ্গবন্ধু ফিল্মসিটির কাজ শুরু হয়েছে বলে জানান, তথ্যমন্ত্রী।
হাকিম মোড়ল, বাংলা টিভি



