বিশ্ববাংলা
রিয়াদে ঘুমন্ত অবস্থায় বাংলাদেশির মুত্যু

সৌদি আরবের রিয়াদে ঘুমন্ত অবস্থায় আব্দুল করিম নামে এক বাংলাদেশি মারা গেছেন। গত শুক্রবার রিয়াদের বাথার ফাইভ বিল্ডিং-এর নিজ বাসায় মৃতুবরণ করেন তিনি।
জানা যায়, গত শুক্রবার দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন করিম। সন্ধ্যায় পর অন্যান্য রুমমেটরা তার খবর নিতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। বর্তমানে তার মরদেহ চিমোছি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আব্দুল করিম চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন নবী সওদাগর বাড়ীর আবদুল হামিদ বকশোর ছেলে।



