‘৬৪ টি পার্কিং স্পট তৈরি করা হবে’

ঢাকা উত্তর-দক্ষিণের নাগরিকদের সুবিধার্থে মোট ৬৪ টি পার্কিং স্পট তৈরি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঢাকা যানবাহন সমন্বয় সভা শেষ যানজট নিরসনে বাস টার্মিনালগুলো ঢাকার বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা অনুসারে কাজ চলছে বলেও জানান তিনি।
রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসি) এর বোর্ড সভায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, রাস্তায় অবৈধ গাড়ি রাখার কারণে যানজট বাড়ছে, তাই নাগরিকদের সুবিধার্থে বেশ কিছু পার্কিং জোন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঢাকা মহানগর থেকে আন্তঃজেলা বাস টার্মিনালের বিকল্প ব্যবস্থা করে ক্রমান্বয়ে সরিয়ে নেওয়া হবে বলেও সেতুমন্ত্রী জানান এ সময়। এ ছাড়া জলাশয় ভরাট করে কোনো স্থাপনা নির্মাণ না করতে কতৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



