আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইরাকে আবারও আইএসের উত্থানের আশঙ্কা

পরাজিত হওয়ার দুই বছর পর ইরাকে আবারও জঙ্গিগোষ্ঠী আইএসের উত্থানের আশঙ্কা দেখা দিয়েছে। কুর্দি ও পশ্চিমা গোয়েন্দা কর্মকতাদের বরাতে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিবিসি।

কুর্দি গোয়েন্দা প্রধান লাহুর তালাবানি এক সাক্ষাৎকারে বিবিসিকে জানান, জঙ্গিরা এবার ফিরে আসলে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে। কৌশলগতভাবে এবং আর্থিকভাবে আইএস জঙ্গিরা আরো উন্নত হবে বলেও মন্তব্য তার।

আগের মত এলাকা দখল না করে, আন্ডারগ্রাউন্ড জঙ্গি সংগঠন হিসেবে আইএস তার কর্মকাণ্ড চালাবে বলেও জানান তিনি। এই তালাবানি আরো বলেন, ইরাকে চলমান রাজনৈতিক অস্থিরতা আইএসকে আবারো বিস্তারের সুযোগ করে দেবে।

২০১৪ সালের শুরুতে ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় আইএস।  পাশাপাশি সিরিয়ার বড় একটা অংশ দখল করে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়। ২০১৭ সালের শেষদিকে যৌথবাহিনীর অভিযানের মুখে শেষ হয় সংগঠনটির দখলদারিত্ব।

সংশ্লিষ্ট খবর

Back to top button