বিশ্ববাংলা
মেতে উঠেছে পুরো রোম নগরী

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে উপলক্ষে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন সাজে মেতে উঠেছে পুরো রোম নগরী।
ভ্যাটিকানের সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। উৎসবের আলোয় নিজেদের রাঙিয়ে তুলতে বর্ণিল আলোক সজ্জায় বিভিন্নস্থান সজ্জিত করা হয়েছে। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে এবারের ক্রিসমাস ট্রি উত্তর ইতালির শতাব্দী প্রাচীন বন থেকে আনা হয়েছে, যা নভেম্বর ২০১৮ সালে ঝড়ের কবলে পড়েছিল।
এর উচ্চতা প্রায় ২৬ মিটার। বড়দিনকে কেন্দ্র করে বেচাবিক্রি ভাল হচ্ছে বলে আশাবাদ জানিয়েছেন, সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরা। কোনো ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
শাওন আহমেদ, ইতালী ব্যুরো চীফ



