বিশ্ববাংলা
সৌদি আরবে বাংলাদেশি শিক্ষকের মৃত্যু

সৌদি আরবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ বাংলা শাখার জীববিজ্ঞান বিভাগের শিক্ষক ইদ্রিস আলী মারা গেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার মারা যান তিনি। তার দেশের বাড়ী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। স্কুলের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার স্কুলের একটি নিয়মিত মিটিং চলছিলো।
এসময় হঠাৎ করে মাটিতে পরে যান ইদ্রিস আলী। তাৎক্ষনিক স্থানীয় সেমুসী হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। পাঁচ বছর যাবত তিনি রিয়াদ বাংলা স্কুলে শিক্ষকতা করে আসছিলেন।
গত ২০ ডিসেম্বর রিয়াদ দুতাবাস আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে, শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার গ্রহন করেছিলেন এ শিক্ষক।
গোলাম কিবরিয়া, সৌদি আরব প্রতিনিধি



