দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকায়

বাজারে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম। দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকায়। এদিকে, শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সব ধরণে সবজীর দাম। কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে পরিবহণ চলাচল ব্যাহত হওয়ায় বাজারে সবজীর সরবরাহ কম থাকা দাম বৃদ্ধির কারণ বলে দাবী বিক্রেতাদের। তবে, স্থির রয়েছে মাছ, মাংসসহ নিত্য পণ্যের দাম।
তীব্র শীত আর শৈত প্রবাহের কারণে সরবরাহ কম থাকায় রাজধানীর বাজার গুলোতে গেলো সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে শীতকালীন সবজীর দাম।
ঘন কুয়াশার কারণে পরিবহণ চলাচল ব্যহত হওয়ায় বাজারে সরবারহ কম বলে জানান বিক্রেতারা। তবে তা মানতে নারাজ ক্রেতারা দাম বৃদ্ধি নিয়ে তাদের মাঝে রয়েছে চাপা ক্ষোভ।
এদিকে, বাজারে নতুন পেঁয়াজ আসায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯০ থেকে ১১০ টাকা দরে। তুরুস্ক ও মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে।
বাজারে অপরিবর্তিত রয়েছে রুই, কাতলাসহ ছোট বড় সব রকমের মাছের দাম। নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস।



