সৌদিতে বাংলাদেশ কমিউনিটির বর্ষবরণ উদযাপন

বাংলাদেশ কমিউনিটি আল জুবাইল সৌদি আরবে বর্ষবরণ উদযাপন করা হয়েছে। নতুন বছর কে স্বাগত জানাতে স্থানীয় বদর কমপ্লেক্সে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি আল জুবাইল সৌদি আরব। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশিষ্ট কন্ঠশিল্পী শিউলি ইসলাম ও সুজন।
সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল আরমানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কমিউনিটির সাবেক আহবায়ক সাদেকুর রহমান ভুইয়া।
বিশেষ অতিথি ছিলেন, কমিউনিটির সাবেক আহবায়ক ইকবাল হোসেইন তালুকদার, ছাতির আলী তালুকদার, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শোয়াইব বিন আহমেদ সোহেল, বিশিষ্ট ব্যাবসায়ী খলিলুর রহমান, শফিউল আলম শফি, কমিউনিটির সাবেক সদস্য সচিব আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সুমন।
বক্তব্য রাখেন, হেলাল উদ্দীন ভুইয়া,জাফর খান, রিয়াজ খান, মোখলেসুর রহমান, মোঃ শাহজাহান ও রায়হানসহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রবাসের বিনোদন প্রিয় বাংলাদেশিরা দেশীয় সংস্কৃতি ঐতিহ্যও তুলে ধরেন নতুন বছরের এ উৎসবে।
গোলাম কিবরিয়া, সৌদি আরব প্রতিনিধি



