
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৗধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২২ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
জানা গেছে, বর্তমানে শফিউল আলম নাদেল সিলেটে তার নিজ বাসায় আছেন। গতকাল থেকেই তিনি আইসোলেশনে আছেন। করোনার গুরুতর কোনো উপসর্গ তার মধ্যে এখন নেই।



