ক্রিকেটখেলাধুলা

অন্য ক্রিকেটারের প্রতি ঘৃণা না ছড়াতে ভক্তদের অনুরোধ

দেশের একক কোনো ক্রিকেটারের ভক্ত হলেও অন্য ক্রিকেটারের প্রতি ঘৃণা না ছড়াতে ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের চার নক্ষত্র মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।

শনিবার তামিমের আয়োজনের লাইভ শো’র শেষ পর্বে হাজির হয়েছিলেন তারা। শেষ এপিসোডে এসে চার ক্রিকেটার বলেন, এখন প্রায় প্রতিটি ক্রিকেটারের আলাদা সমর্থকগোষ্ঠী আছে। যারা তাদের পছন্দের খেলোয়াড়দের নিয়ে খানকিটা বাড়াবাড়ি’ই করেন।

তাতে অন্য কোনও ক্রিকেটার যে ছোট হতে পারেন, সেই দিকে হয়তো নজর থাকে না তাদের। তাই তারা চারজনই ভক্তদের কাদা ছোড়াছুড়ি না করার অনুরোধ জানিয়েছেন।

লাইভ অনুষ্ঠানের শেষ দিকে তামিম সবাইকে উদ্দেশে বলেন, সব দর্শকের পছন্দের খেলোয়াড় থাকবে। কিন্তু এখন এসব গ্রুপের কারণে একজন আরেকজনকে আক্রমণ করে বসেন। যা কাম্য নয়, তারা সবাই এক, সবাই বাংলাদেশের জন্যই খেলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button