
মাঠে ক্রিকেট ফেরাতে আজ থেকে অনুশীলন শুরু করছে শ্রীলঙ্কা। কলম্বোতে ১৩ ক্রিকেটারকে নিয়ে হবে আবাসিক ক্যাম্প। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলবে অনুশীলন।
বোর্ডের স্বাস্থ্য কর্মকর্তারা হোটেল এবং অনুশীলনের ভেন্যু পরিদর্শন করেছেন। ১২ দিনব্যাপী চলবে এই ক্যাম্প। চারটি ভাগে ভাগ হয়ে এই অনুশীলন পর্যবেক্ষণ করবেন কোচিং স্টাফরা।
জুলাইয়ের শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা আছে শ্রীলঙ্কার। তবে এখনো ভারতের সবুজ সংকেত না পাওয়ায় সিরিজ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। বাংলাদেশ সিরিজও এখনো পর্যন্ত স্থতিগ করেনি লংকান ক্রিকেট বোর্ড।



