
আগামী চার-পাঁচ দিনের মধ্যে বিসিবি’র প্রদত্ত ব্যক্তিগত সুযোগ সুবিধায় অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। বিষয়টি জানিয়েছেন বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান, আকরাম খান।
তবে ব্যক্তিগত অনুশীলনের অনুকূল পরিবেশ নিশ্চিত করার স্বার্থেই এই পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সুযোগ-সুবিধার দিকগুলো প্রস্তুত না করে ক্রিকেটারদের অনুশীলন করতে দেয়া হবে না।
মুশফিকসহ আরো চার-পাঁচজন সিনিয়র ক্রিকেটারকে বিষয়টি জানানো হয়েছে। এখন সব কিছু প্রস্তুত করা হচ্ছে। এরপর কেউ চাইলে ব্যক্তিগতভাবে এসে অনুশীলন করে যেতে পারবে। সেই ব্যবস্থা শুধু ঢাকায় নয়, করা হচ্ছে ঢাকার বাইরেও।



