
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৫৩১ জন। রোববার (২১শে জুন) অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৪৬৪ জনের মৃত্যু হলো। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১২ হাজার ৩০৬ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৮৪ জন করোনা রোগী। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭১০টি। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। মোট পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৬৪ জনের।
এদিকে, পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত সারাবিশ্বে ৮৯ লাখ ৩১ হাজার ৮১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১০ জন। অপরদিকে সেরে উঠেছেন প্রায় ৪৭ লাখ ৪৯ হাজার ৫৪৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ৩৭ লাখ ১৫ হাজার ২৫৮ জন। এর মধ্যে খারাপ অবস্থায় রয়েছে ৫৪ হাজার ৫০৯ জন।



