
বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস অর্জনের ২০ বছর আজ। ২০০০ সালের ২৬ জুন, লর্ডসে অনুষ্ঠিত আইসিসির সভায় সর্বকনিষ্ঠ দেশ হিসেবে লাল-সবুজদের টেস্ট সম্মান দেয়া হয়।
অনেক অপেক্ষার ফল ছিলো এ সাফল্য। আইসিসির সে সভায় বাংলাদেশের টেস্ট মর্যাদার জন্য প্রস্তাব উত্থাপন করেন সে সময়ের বিসিবি সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরী। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর থেকেই টেস্ট স্ট্যাটাসের জন্য বোর্ড সভাপতি আপিল করেন, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কাছে।
অবশেষে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা-এই তিন দেশের বোর্ডের পাশাপাশি, বিশ্বেল অন্যান্য বোর্ডের সমর্থনে টেস্ট মর্যাদার লাভ হয় আকরাম-আমিনুল-পাইলপরা। এরপর ২০০০ সালের ১০ নভেম্বর ঢাকায়, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের সাথে অভিষেক টেস্ট খেলে নাঈমুর রহমান দূর্জয়ের দল।
এ পর্যন্ত ১১৯টি ম্যাচ খেলে জয় ১৪টি, ড্র ১৬টি। পরাজয়ের সংখ্যা বড় হলেও, ঘরের মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে হারানো মতো কীর্তি রয়েছে বর্তমান সময়ের সাকিব-মুশফিকদের।



