
শরীরে করোনা শনাক্ত হওয়ার ১৪ দিন পার হলেও এখনো করোনা থেকে মুক্তি পাননি মাশরফি। এই কয় দিন বাসাতেই চিকিৎসা নিয়েছেন তিনি।
জানা গেছে, দ্বিতীয়বারের নমুনা পরীক্ষায় আবারও করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল–২ আসনের সাংসদ মাশরফি বিন মুর্তজা। মাশরাফি নিজেই বিভিন্ন মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন, তাঁর নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসেনি।
গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। মাশরাফির পর তাঁর ছোট ভাই মোরসালিন বিন মুর্তজাও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁদের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা গেছে। সূত্র: প্রথম আলো



