
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে বাদ পড়েছেন উইকেট কিপার ব্যাটসম্যাস জনি বেয়ারস্ট্রো এবং অফ স্পিনার মইন আলী।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের টেস্ট দল এবং ৭ সদস্যের রিজার্ভ স্কোয়াডে সুযোগ হয়নি তাদের। বেন স্টোকসকে অধিনায়ক করে ঘোষিত দলে নতুন কোন মুখ নেই। কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় রিজার্ভ স্কোয়াডে আছেন স্যাম কুরান।
টেস্ট ক্যাপ মাথায় না ওঠা পেসার সাকিব মাহমুদ এবং অল রাউন্ডার ওলে রবিনসন আছেন রিজার্ভ স্কোয়াড।



