
সাউদাম্পটন টেস্টের নিয়ন্ত্রণ অনেকটা ওয়েস্ট ইন্ডিজের হাতে। ইংল্যান্ডকে ২০৪ রানে গুটিয়ে দিয়ে, দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। ফলে স্বাগতিকদের চেয়ে ১৪৭ রানে পিছিয়ে তারা। কিছুক্ষণ পর ম্যাচের তৃতীয় দিনে ব্যাট করতে নামবে সফরকারীরা।
বৃহস্পতিবার দ্বিতীয় দিন, ১ উইকেটে ৩৫ রান নিয়ে ব্যাট করতে নামেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান ররি বার্নস আর জো ডেনলি। তবে গ্যাবব্রিয়েল জেসুসের বোলিং তোপে টিকতে পারেননি কেউই। বার্নস ৩০ আর ডেনলি ফেরেন ১৮ রান করে।
সর্বোচ্চ ৪৩ করেন বেন স্টোকস। গ্যাবব্রিয়েলের ৪ উইকেট শিকারের পর, বল হাতে তেতে উঠেন জেসন হোল্ডার। ক্যারিয়ার সেরা ৪২ রানে ৬ উইকেট নেন তিনি।
প্রথম ইনিংসে ২০৪ রানে গুটিয়ে যায় ইংলিশরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৫৭ রান।



