
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ইংল্যান্ড ঘুরে দাঁড়ানোয়, সাউদাম্পটন টেস্টের পঞ্চম ও শেষদিন এখন রোমাঞ্চের অপেক্ষায়। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে স্বাগতিকরা এগিয়ে আছে ১৭০ রানে। বিকেল ৪ টায় শুরু হকে যাচ্ছে ম্যাচটি।
বিনা উইকেটে ১৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ডম সিবলি ৫০, জ্যাক ক্রাউলি ৭৬ ও বেন স্টোকস করেন ৪৬ রান। তাতে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৮৪ রান। ওয়েস্ট ইন্ডিজের বোলার শেনন গ্যাব্রিয়েল তিনটি এবং রোস্টন চেজ ও আলজারি জোসেফ নেন দু’টি করে উইকেট।
প্রথম ইনিংসে ইংলিশদের করা ২০৪ রানের জবাবে সফরকারিদের সংগ্রহ ছিলো ৩১৮ রান। ১১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা স্বাগতিকরা, বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ইনিংসে।
শেষদিনে, হাতে থাকা দুই উইকেট নিয়ে, লিড কতোটা বড় করে থ্রি লায়ন্সরা এবং সফরকারীরা শেষদিনে সেই লক্ষ্য টপকাতে পারে কিনা, তাই দেখার বিষয়।



