
সাউদাম্পটন টেস্টে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে তারা। তাতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ক্যারিবিয়রা।
৮ উইকেটে ২৮৪ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। স্কোর বোর্ডে আরো ২৯ রান যোগ করতে শেষ দুই উইকেট হারায় তারা। তাতে ৩১৩ রানে থামে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। ফলে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ২০০ রান। শেষদিনের রোমাঞ্চকর ইনিংসে শুরুটা দারুণ করেন ইংলিশ বোলার জোফরা আর্চার আর মার্ক উড।
একশো রানে ৪ উইকেট হারায় সফরকারিরা। তবে পঞ্চম উইকেটে রোস্টন চেজ-জার্মেইন ব্ল্যাকউডের ৭৩ এবং ষষ্ঠ উইকেটে ব্ল্যাকউডের সাথে ডরউইচের ৬৮ রানের দূর্দান্ত জুটিতে, জয় নিশ্চিত হয় তাদের। আগামী ১৬ জুলাই ম্যানচেস্টারে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।



