ক্রিকেটখেলাধুলা

আমিরাতে আইপিএল

এ বছর আইপিএলের ত্রয়োদশ আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ২০১৪ সালের পর, দ্বিতীয়বারের মতো মধ্যপ্রাচ্যের দেশটিতে আয়োজিত হবে টুর্নামেন্টটি।

সূচির বিষয়টি এখনো নিশ্চিত না হলেও আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর, সূচির সম্ভাব্য সময় বলে জানিয়েছেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অপেক্ষায় ছিল অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের।

যেটা আইসিসি থেকে আনুষ্ঠানিক ঘোষণায় পিছিয়ে যাওয়ায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের, টুর্নামেন্ট আয়োজনে আর কোনো সমস্যা থাকলো না। আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজায় হবে এবারের আসর।

তবে ক্লোজডোর ম্যাচ হবে কিনা তা, নির্ভর করছে আয়োজক দেশের সরকারের ওপর, বলে জানিয়েছেন আইপিএল কমিটির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।গত ২৯ মার্চ হওয়ার কথা ছিলো টুর্নামেন্টটি। কিন্তু করোনাভাইরাসের কারণে অর্দিষ্টকালের জন্য ঝুলে যায় কুড়ি ওভারের প্রতিযোগিতাটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button