
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। সিরিজ বাঁচাতে সাউদাম্পটনে এ ম্যাচে জয়ের বিকল্প নেই সফকারীদের। তিন টেস্টের সিরিজ, প্রথমটা জিতেছে ইংল্যান্ড। পরেরটা বৃষ্টিতে হয়েছে ড্র। খেলা শুরু আজ (শুক্রবার) বিকাল চারটায়।
সিরিজের প্রথম ম্যাচে বড় লিড নিয়েও জিততে পারেনি পাকিস্তান। চতুর্থ ইনিংসে ওকস আর বাটলারের প্রতিরোধে ম্যাচ জিতে লিড নিয়েছিলো ইংলিশরা। দ্বিতীয় টেস্টে বৃষ্টিবাধায় শেষ হয়নি দুই দলের একটা করে ইনিংসও।
ম্যাচ ড্র হওয়ায় সিরিজে এগিয়ে থেকে, শেষ ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। টানা ম্যাচ থাকায় ইংল্যান্ড দলের পেস অ্যাটাকে আসতে পারে পরিবর্তন। অন্যদিকে পাকিস্তান লোয়ার অর্ডারে ফাওয়াদ আলমের পরিবর্তে ফিরতে পারেনে শাদাব খান।



