
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যানচেস্টারে দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
একই ভেন্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচটি হয়েছে দারুণ উত্তাপে। ডেভিড মালান ও অধিনায়ক এউইন মরগানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় তুলে নেয় ইংলিশরা।
যে কারণে নিয়মিত একাদশে পরিবর্তনের আভাস নেই। দ্বিতীয় টি-টোয়েন্টির পর সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় মরগানের দল।
এদিকে, ব্যাটিংয়ে দুর্দান্ত পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের পর অভিজ্ঞ মোহাম্মাদ হাফিজের ফিফটিতে বড় পুঁজি পেয়েও, ম্যাচ হাত ছাড়া হয়। তাই সিরিজ বাঁচাতে শেষ ম্যাচের একাদশে একাধিক পরিবর্তনের আভাস আছে পাকিস্তানের।



