ক্রিকেটখেলাধুলা

দেশে ফিরলেন সাকিব

প্রায় ৬ মাস পর দেশে ফিরলেন সাকিব আল হাসান। গেলা তিনটায় দেশে ফিরেছেন তিনি। অনেকটা গোপনীয়তা বিমানবন্দর থেকে থেকে বনানীর নিজ বাসায় গেছেন সাকিব।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে দ্বিতীয় কন্যা সন্তানের মুখ দেখেন তিনি। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গেল বছরের ২৯ অক্টোবর সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি।

নিষেধাজ্ঞা কাটবে মাস দুয়েক পর। তার আগে ম্যাচ ফিটনেস ফিরে পেতে আবারো অনুশীলন শুরু করবেন তিনি। আগামী ৫ সেপ্টেম্বর থেকে সাভার বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন তিনি।

সবকিছু ঠিক থাকলে অক্টোবরের ২৯ তারিখ থেকে আবারো  আন্তর্জাতিক ক্রিকেট ফেরার কথা রয়েছে এ অলরাউন্ডারের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে খেলবেন টাইগার অলরাউন্ডার।

সংশ্লিষ্ট খবর

Back to top button