
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ
জাতীয় ক্রিকেট লিগের ২০১৮-১৯ মৌসুমের শিরোপা ঘরে তুললো রাজশাহী বিভাগ। খুলনার রাজত্বের পতন ঘটিয়ে ৬ বছর পর ৬ষ্ঠ শিরোপা জিতলো বরেন্দ্র অঞ্চলের দলটি। শেষ ম্যাচে বরিশালকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
শিরোপার সুবাস পেয়ে বুধবারের খেলা শেষ করে রাজশাহী। বরিশালের বিপক্ষে চতুর্থ ও শেষ দিন তাদের দরকার ছিল মাত্র ১০২ রান।
জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে সকালের সেশনেই জয় নিশ্চিত করে তারা।
৪ উইকেট হারিয়ে ২৮৪ রান করে জহুরুল ইসলামের দল। জয়ের জন্য ২৮৪ রানের টার্গেট ছিল রাজশাহীর।
২ উইকেটে শেষ দিন ১৮২ রানে মাঠে নামে তারা। জুনায়েদ ৬৫ ও জহুরুল ২৫ রানে অপরাজিত ছিলেন।
৯৮ বলে জহুরুল ফিফটি হাঁকান। কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি।
৬ ম্যাচ শেষে অপরাজিত চ্যাম্পিয়ন হলো রাজশাহী। ২ জয় ও ৪ ড্রয়ে ৩৪ দশমিক ৮১ পয়েন্টে প্রথম স্তরে সবার উপরে থেকে শ্রেষ্ঠত্ব আদায় করল তারা।



