রাজনীতি

‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’

বাংলা টিভি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। গণহত্যার সঙ্গে জড়িতদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগও তৈরি হবে না। ডিসেম্বরের শেষেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আবিদুল।

পোস্টে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগের শাসনামলে রাষ্ট্রীয় ক্ষমতা তাদের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও শেখ হাসিনা হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়েছিলেন। বর্তমানে দেশের ক্ষমতা জনগণের হাতে রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণ চাইলে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

আবিদুল আরও দাবি করেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঐতিহাসিকভাবে প্রমাণিত। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে তিনি বিএনপির সাংগঠনিক সক্ষমতা প্রদর্শনের প্রস্তুতির কথাও জানান। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ওয়েট অ্যান্ড সি!’

সংশ্লিষ্ট খবর

Back to top button