বিশ্ববাংলা
মোজাম্বিকে এক বাংলাদেশি ব্যাবসায়ী নিখোঁজ

মোজাম্বিকে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি ব্যাবসায়ী নিখোঁজ হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দেশটির প্রেম্বা এলাকায় বসবাস করছিলেন। সেখানে ব্যাবসা করে তিনি নিজের পরিবারের স্বচ্ছলতা এনেছিলেন।
জানা যায়, গত শনিবার ভিসা সংক্রান্ত কাজের উদ্দেশ্যে তিনি তার গাড়ি নিয়ে নিকটস্থ সরকারী অফিসের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তার আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
নুরুল ইসালামের ছোটভাই সাইফুল ইসলাম জানান, এই ব্যাপারে পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ নুরুল ইসলামকে খুজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিখোজ নুরুল ইসলামের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়।



