
দুই দিন পরপর ভারতের রপ্তানীকারকদের নাটকে, পেঁয়াজের বাজারে টানাপোড়েন ক্ষুব্ধ ক্রেতা-বিক্রেতারা। বর্তমানে রাজধানীতে পাইকারি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়।
পেঁয়াজ বাজারে ক’দিনের বেসামাল পরিস্থিতিতে এমনই ক্ষোভ ব্যবসায়ীদের। ক্রয় আর বিক্রয়ের তারতম্য ঠিক করতেই ক্ষতির মুখে পড়ছেন তারা। এ অবস্থার জন্য ব্যবসায়ীরা দায়ী করছেন ভারতীয় রপ্তানীকারকদের পেঁয়াজ দেয়া না দেয়া, তাদের উপর অতি নির্ভরতাকে।
এদিকে, বাজার মনিটরিংয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। পেঁয়াজ নিয়ে সংকট হবে না জানিয়ে, দ্রুত সময়ের মধ্যেই দাম সহনীয় অবস্থায় ফেরার আশা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রতিকূল আবহাওয়া পেঁয়াজের আবাদ ক্ষতিগ্রস্ত হলে, চাহিদা ও প্রাপ্তিতে সংকটের কারণে ঘাটতি পূরণ হয় আমদানিতে। এর মাঝে ফায়দা লোটেন মজুতদারেরা। এ নিয়েও পাইকারী ব্যবসায়ীদের মধ্যে রয়েছে ক্ষোভ। তবে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।
তারা বলছে, আগামি দু’এক দিনের মধ্যেই ভারত ছাড়া আরো ৬টি দেশ থেকে আমদানি কার পেঁয়াজ আসবে বাংলাদেশে। তাই ভারত পেঁয়াজ বন্ধ করে দিলো কি দিলো না, তা নিয়ে আর তখন আর কোন সংশয় থাকবে না।
পেঁয়াজের ঘাটতি পূরণে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন এবং মজুদ সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধের আহবান ক্রেতা-বিক্রেতার সবার।
শাহরিয়ার রাজ, বাংলা টিভি



