
আইপিএলের এবারের আসরে প্রথম জয়ের দেখা পেলো কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে তারা।
আবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্সের ছুঁড়ে দেয়া মাত্র ১৪৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জ্বলে ওঠেন কলকাতার নাইট রাইডার্সের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। তার অপরাজিত ৭০ রানের অসাধারণ ইনিংসের ওপর দাঁড়িয়েই বড় জয় পায় দলটি।
এছাড়াও ইয়ন মরগ্যান খেলেন ৪২ রানের অপরাজিত ইনিংস। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মানিশ পান্ডের ৫১, ওয়ার্নারের ৩৬ এবং ঋদ্ধিমান সাহার ৩০ রানের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ।



