আন্তর্জাতিকএশিয়া
পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে নিহত ৪

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় প্রতিমা বিসর্জনের সময় নৌকা উল্টে চার জনের মৃত্যু হয়েছে। নৌকার কাঠামোর নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।
সোমবার রাত পর্যন্ত বেলডাঙার ডুমনিদহ বিল থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ আরেক যুবকের খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে ডুবুরিরা। হাইকোর্টের বিধিনিষেধ অমান্য করে নৌকায় একসঙ্গে ৫০ জনের বেশি উঠেছিল বলে জানায় পুলিশ।
প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবির পর নৌকায় থাকা বেশিরভাগ লোকজন সাঁতরে বিলের পাড়ে উঠে আসে। এসময় নিখোজ হয় ৫ জন। পরে রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।



