
আবারো স্বপ্নভঙ্গ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। আইপিএলের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬ উইকেটে হেরে, আসর থেকে বিদায় নিলো বিরাট কোহলির দল।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ব্যাঙ্গালুরুর। তবে দুর্দান্ত ফর্মে থাকা জেসন হোল্ডারের জোড়া আঘাতে দলীয় ১৫ রানেই ফিরে যান কোহলি ও পাড্ডিকাল।
পরে ফিঞ্চ ৩২ আর ডি ভিলিয়ার্স ৫৬ রানে ফিরে গেলে, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তোলে বেঙ্গালুরু। ছোট টার্গেট তাড়া করতে নেমে ৬৭ রানে ৪ উইকেট হারায় হায়দরাবাদ।
তবে উইলিয়ামসন ও হোল্ডারের ৬৫ রানে অপরাজিত জুটিতে জয় তুলে নেয় তারা। ফাইনাল নিশ্চিতের দ্বিতীয় কোয়ালিফায়ারে, রোববার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে হায়দরাবাদ।



