রাজনীতিআওয়ামী লীগ
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই ভোটে অংশ নেয় বিএনপি: কাদের

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই, বিএনপি ভোটে অংশ নেয় বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে নিজ বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি আরো অভিযোগ করেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সাথে গোপন সখ্যতা গড়ে, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।



