আন্তর্জাতিকএশিয়া
পাকিস্তানে কয়লা খনির ১১ শ্রমিককে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনির ১১ জন শ্রমিককে হত্যার দায় স্বীকার করেছে, জঙ্গি গোষ্ঠী আইএস। জঙ্গিরা ওই শ্রমিকদের অপহরণের পর খনির কাছেই হত্যা করে বলে জানিয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
নিহত শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। এই ঘটনাকে অমানবিক সন্ত্রাসী কর্মকান্ড বলে উল্লেখ করে হামলার নিন্দা জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী ছোট শহর মাচের কাছে এ হামলার ঘটনা ঘটে।
সশস্ত্র জঙ্গিরা ওই শ্রমিকদের তাদের আবাসস্থল থেকে অপহরণ করে নিকটবর্তী পার্বত্য এলাকায় নিয়ে যায়। ঘটনাস্থলেই ছয় শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া যায়, গুরুতর আহত বাকি পাঁচ জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।



