
নিউজিল্যান্ডের কাছে ১৭৬ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান এর আগে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০১ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে আজ টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ১৮৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
দলের পক্ষে ব্যাট হাতে তেমন আলো ছড়াতে পারেননি কেউ। সর্বোচ্চ ৩৭ রান করেছেন আজহার আলি ও জাফর। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিয়েছেন বোলার জেমিসন।
দুর্দান্ত সুইং আর বাউন্সারে ৪৮ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন তিনি। ২৩৮ রানের অসাধারণ ইনিংস খেলেছেন উইলিয়ামসন। ৩৬৩ বলে ২৮ বাউন্ডারি নিয়েছেন। এ ছাড়াও দারুণ খেলেছেন হেনরি নিকোলস ও ড্যারিল মিচেল।



